ওমরাহ করতে গেলেন পপি

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

পরিবারসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। এই নায়িকা বলেন, ‘আমরা পুরো পরিবার নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’ 

এদিকে চলতি সপ্তাহে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর বড় পর্দায় পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত