দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেছে।
পরবর্তী ধাপে, বুধবার (২২ অক্টোবর) জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকে অংশগ্রহণের জন্য নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হবে। বৈঠকটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত