চাঁদ দেখার জন্য জাতীয় কমিটির সভা আজ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ চিহ্নিত করার জন্য আজ সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

যদি দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত