বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ২০২৫-২০২৬ আর্থিক বছরের জন্য ইজিপি পদ্ধতিতে বরাদ্ধের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষে আহ্বানকৃত দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুনীতির বিচার চেয়ে বরগুনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহণ কারী মেসার্স বিথি ট্রেডাসের মালিক মোসা. সামসুন্নহার রুবী।
বরগুনার সিভিল সার্জন বরাবর দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রুপে ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সামগ্রী ক্রয়ের জন দরপত্র আহ্বান করিলে ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে অনলাইন প্লাটফর্মে দরপত্র দাখিল করে। ইটেন্ডার নোটিশ অনুযায়ী ১৮ সেপ্টেম্বর/২০২৫ বেলা ২টার ক্রয়কারী পিই মহোদয়ের অফিস কক্ষে টেন্ডার ওপেন হয়।
কাগজ পত্র যাচাইয়ে সর্বনিম্ন টেন্ডারদাতা মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার টেন্ডার কনসালটেন্ট আরিফুর রহমান ইমন ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মের্সাস বিথি ট্রেডার্স এর মালিক সামসুন্নাহার রুবী বরগুনার সিভিল সার্জন বরাবর দুনীতির বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয় আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন অভিযোগটি ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত হচ্ছে ১৬ নভেম্বর
অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় যেতে হবে