টানা ছয় বছর চলচ্চিত্র প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শুরুতে তাদের সম্পর্কের গোপনীয়তা থাকলেও পরে তা সবার কাছে ‘ওপেন সিক্রেট’ হয়ে যায়। একপর্যায়ে ববি ও সনেট দুজনের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। তারা একসঙ্গে বিনোদন অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানে হাজিরও হতেন। থাকতেন একে অপরের পারিবারিক সব আয়োজনেও। এমনকি তাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু বছরখানেক ধরে দুজনকে সে রকম কোনো আড্ডায় দেখা যাচ্ছে না। এমনকি দুজনের ঘনিষ্ঠজনেরাও তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে চুপচাপ। কেউ কেউ বলছেন, তারা এখন আর সম্পর্কে নেই!
কিন্তু শেষ পর্যন্ত দুজনের বিয়ের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি। তবে এখন যে অবস্থা, তাতে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুজন ব্যস্ত আছেন নিজেদের কাজকর্মে। ববি এখন শুটিং করছেন ‘তছনছ’ নামের একটি সিনেমার। বদিউল আলম পরিচালিত ছবিটিতে তাঁর নায়ক মুন্না খান। ববি আপাতত অভিনয়ে মনোযোগী থাকতে চান, বিয়ে নিয়ে পরে ভাববেন। অন্যদিকে সাকিব সনেট নিয়মিত ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। শোনা যাচ্ছে, পারিবারিকভাবে সাকিব সনেটের বিয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
