কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ফকির খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত