ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে: ডা. জাহিদ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে। বিএনপি যতবারই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে, উন্নয়নে কাজ করেছে। এ সময় তিনি ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি থেকে বিতাড়নে ঐক্যবদ্ধের তাগিদ দেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে আজ বুধবার দিনব্যাপী দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপির ৬টি পথসভা করেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দুঃখ-কষ্ট লাঘবে আপনাদের পাশে ছিলাম এবং থাকব। ধানের শীষের বিজয়ে আপনাদের ভূমিকা রাখতে হবে।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত