‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার’ পুরষ্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের ২০২৫ সালের ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার’ পুরষ্কারে ভূষিত হয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন লাল তীর সিড লিমিটেড এবং লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল মিন্টু। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে কয়েক দশকের উদ্ভাবনী অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয।

ফাউন্ডেশনের ৩৯তম বার্ষিকীর সাথে সামঞ্জস্য রেখে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি, খাদ্য ব্যবস্থার রূপান্তর এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

মাল্টিমোড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেড এবং লাল তীর লাইভস্টক লিমিটেড ১৯৮১ সালে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া ভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন বিশ্বব্যাপী খাদ্যের গুণমান, পরিমাণ এবং প্রাপ্যতা উন্নত করার ক্ষেত্রে ব্যতিক্রমী কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করে।

ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং কৃষি বিজ্ঞান, শিক্ষা ও নীতির বৈশ্বিক নেতৃবৃন্দ।

এই পুরস্কার এমন ব্যক্তিদের সম্মাননা জানায় যাদের কাজ বৈশ্বিক ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে উদ্ভাবনী বিজ্ঞান, নেতৃত্ব এবং উৎসর্গের প্রতিফলন ঘটায়।

মার্কিন যুক্তরাষ্টের স্টেট ডিপার্টমেন্টের সাথে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন যৌথভাবে বছরের বসন্তকালে ওয়াশিংটন ডিসিতে এ পুরস্কার ঘোষণা করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত