বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নগরবাসী চরম ভোগান্তি পড়েন। বিশেষ করে আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় অনেকে বাড়ীতে যাচ্ছেন। তাদেরকে সীমাহিন দুর্ভোগে পড়তে হয়।
জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট (জে. ক্যান) পদে নিয়োগের বিশেষ (সংশোধন) বিধিমালা-২০২৫ অনুমোদনে পরিকল্পিত বিলম্ব এবং পদপ্রত্যাশীদের সুপারিশ বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে তারা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তারা জানান, সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৫ (২০০৫ সালের বিধির হালনাগাদ রূপ) দ্রুত গেজেট আকারে প্রকাশ করে প্রধান উপদেষ্টার স্বাক্ষর নিশ্চিত করতে হবে। একইসঙ্গে চলমান ৩৪তম, ৪৪তম ও ৪৭তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে সর্বাধিক সংখ্যক পদে সুপারিশ প্রকাশের দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যোগ্য হয়েও নন-ক্যাডার পদে নিয়োগ না পেয়ে অসংখ্য প্রার্থী হতাশায় ভুগছেন। তাই অবিলম্বে পূর্ণাঙ্গ বঞ্চিত প্রার্থীদের তালিকা প্রকাশ ও দ্রুত সুপারিশ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানান তারা।https://www.facebook.com/reel/859452453212915
সরোয়ার হোসেন ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর লড়বেন না