খুলনা বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা আগামী ২৬ অক্টোবর রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে খুলনা বিভাগীয় কমিশনার।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় জানায়, মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
