চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক সনাতনী ধর্মালম্বী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে সহস্রাধিক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর  ইউনিয়ন বিএনপির উদ্যোগে হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন,বিএনপি ক্ষমতায় গেলে সকল  ধর্ম, বর্ণ-গোত্রের সব বাংলাদেশি হিসেবে সবার মর্যাদা সমুন্নত থাকবে এবং সবাই মিলেমিশে আমরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখব।

সনাতনী ধর্মালম্বী নেতা নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের  মতলব উত্তর উপজেলার   সাবেক সভাপতি  জ্যোতিষ চন্দ্র কীর্তনীয়া, চরকালিয়া দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  বাবু সুধীর বিশ্বাস, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, ছেংগারচর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যুধিষ্ঠি বারুই প্রমুখ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত