সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২জন গুলিবিদ্ধ গুলিবিদ্ধসহ আহত ১৫ হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস দেশ রূপান্তরকে জানান, সংঘর্ষে আহত হয়ে বেশ কয়েকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসছেন। তাদের মধ্যে ১২ জনের গুলিবিদ্ধ আমার ধারণা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ জানান, দুপক্ষের সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
