প্রায় ৬ বছর পর আবার ভারতে পা রাখতে চলেছেন জনপ্রিয় আমেরিকান র্যাপার-সিঙ্গার পিটবুল ওরফে আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ। ভারতবাসী ফের লাইভ শুনতে পাবে‘টিম্বার’, ‘হোটেল রুম সার্ভিস’, ‘নো লো ত্রাতেস’-এর মতো হিট ট্র্যাক। ২০১১ ও ২০১৭ সালের পর সর্বশেষ ২০১৯ সালে ভারতে এসেছিলেন তিনি। পারফর্ম করেছিলেন দেশজুড়ে। তারপর কোভিড এবং পরবর্তী পরিস্থিতিতে প্রায় ৬ বছর আসেননি। এবার ফের, তাই ট্যুরের নাম দিয়েছেন ‘Pitbull: I'm Back’।
এই ট্যুরের অংশ হিসেবে ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে কনসার্ট করবেন গায়ক। তারপর ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে হবে তাঁর দ্বিতীয় শো। বুক মাই শো তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর ঘোষণা করেছে। শেয়ার করেছে একটি পোস্টারও, যেখানে পিটবুলের ছবি আর ইভেন্টের তারিখ লেখা রয়েছে। ক্যাপশনে লেখা, 'মাই ওয়ার্ল্ডওয়াইড ইস জাম্পিং' টু ইন্ডিয়া উইথ হিস ট্যুর, 'পিটবুল- আই অ্যাম ব্যাক।' গুরুগ্রাম ও হায়দরাবাদ, টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে, ১২টা থেকে যে কেউ কাটতে পারেন।
টিকিটের ন্যূনতম দাম ২০০০ টাকা, ভিআইপি শুরু হচ্ছে ৫০০০ টাকা থেকে। সর্বোচ্চ দাম করা হয়েছে ২৪,৯৫০ টাকা। ভারতের এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর বাহরাইনে বিয়ন আল দানা অ্যাম্ফিথিয়েটার, সাখির-এ কনসার্ট করবেন পিটবুল।
বিরল রোগে কিম কার্দাশিয়ান
শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নিলেন শিক্ষকরা