বিরল রোগে ভুগছেন মার্কিন মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। তার নাকি দিনভর মাথাব্যাথা থাকে। এমনকি কোনো ওষুধেই কাজ হয় না। নিজের টিভি শো-‘দ্য কার্দাশিয়ানস’এ এমন কথা জানালেন কিম।
জানা গেছে, ‘ব্রেন অ্যানিউরিজম’ অসুখে ভুগছেন কিম। ‘অ্যানিউরিজম’ শব্দটি অনেকের কাছে অপরিচিত। এটি এমন একটি সমস্যা, যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও আজীবন থেকে যায়। এই রোগের উপসর্গ এতটাই প্রকট যে রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে। চিকিৎসকদের কাছ থেকে এমন কথা শুনে হতবাক হয়ে যান এই মডেল অভিনেত্রী। ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম আরও বলেন, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণেই হয়েছে।’
তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা উপসর্গ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য দেয়নি।
গৃহকর্মীদের অধিকার রক্ষায় ন্যায়পাল নিয়োগ প্রয়োজন
হাসিনা শেখ মুজিব ও বাকশালের চেয়ে বেশি সফল: প্রেস সচিব