সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিআপ ভ্যানে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষলুটি বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী প্রামানিক (৫০) উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে উপজেলার মহিষলুটি বাজারে দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে পথচারী নায়েব আলী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল থানা পুলিশ মরদেহ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করে।
