জমি নিয়ে বিরোধ 

ধোবাউড়ায় সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ১০ জন আহত 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ইয়াসিন মিয়া (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিনের পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যান। তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহতদের প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত