ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে গোল করে তিনি পৌঁছে গেছেন ৯৫০ গোলের মাইলফলকে। এখন ইতিহাস গড়তে বাকি মাত্র ৫০ গোল। তাহলেই প্রথম ফুটবলার হিসেবে তিনি হাজার গোল করে ফেলবেন, যেটা আগে কেউ করতে পারেনি।
শনিবার রাতে আল হাজমের মাঠে আল নাসরের ২-০ ব্যবধানের জয়ে শেষ মুহূর্তে গোলটি করেন রোনালদো। এর আগে ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ৮৮তম মিনিটে রোনালদোর নির্ভুল ফিনিশে নিশ্চিত হয় অতিথি দলের জয়। ৪০ বছর বয়সেও রোনালদোর ক্ষুধা কমেনি।এই পর্তুগিজ ফরোয়ার্ড এখনো আল নাসরের আক্রমণের প্রাণভোমরা।
চলতি মৌসুমেও রোনালদোই আল নাসরের সর্বোচ্চ গোলদাতা। ফুটবল বিশ্লেষকদের মতে, অবিশ্বাস্য ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং অনুপ্রেরণাদায়ী নেতৃত্বই রোনালদোকে অন্যদের থেকে আলাদা করেছে। ক্যারিয়ারের এই বয়সে এসে যখন অনেকেই অবসরের কথা ভাবেন কিংবা অবসর নিয়ে নেন, তখন রোনালদো এখনো মাঠে লড়ছেন ইতিহাসের নতুন অধ্যায় লেখার জন্য।
রোনালদোর ক্যারিয়ারে ইতোমধ্যে ৫টি ভিন্ন দেশের ক্লাবের হয়ে গোল রয়েছে— পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি ও এখন সৌদি আরবে। তার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশ্ব ফুটবলের কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এক হাজার গোলের ঘরে পৌঁছাতে পারেননি। রোনালদো যদি সেই কীর্তি গড়তে পারেন, তবে সেটি হবে এমন এক রেকর্ড, যা হয়তো বহু বছর অক্ষত থাকবে।
লিভারপুলের টানা চতুর্থ পরাজয়ে ক্ষুব্ধ আর্নে স্লট
বেলিংহাম বনাম রাশফোর্ড: এল ক্ল্যাসিকোয় আজ ইংরেজ দ্বৈরথ