কারাগারে আটক সোহায়েলকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

গুম, খুন ও দুর্নীতির দায়ে কারাগারে আটক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নিয়ে বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে জেল কর্তৃপক্ষ এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে। বার্তায় উল্লেখ করা হয়, সোহায়েলকে নিয়ে ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে যে সকল তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারেই আটক রয়েছেন।

জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তারা স্পষ্ট করে বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে।

এর আগে, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই পোস্টে দাবি করা হয়, একজন সামরিক কর্মকর্তা কানাডার টরন্টোর স্কারবরো এলাকায় রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে দেখেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত