আজ (২৬ অক্টোবর) দেশীয় চলচ্চিত্রের এক সমেয়ের তুমুল ব্যস্ত নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক (চলচ্চিত্র নাম রিয়াজ) এর আজ জন্মদিন। কিন্ত জীবনের বিশেষ এই দিনে তিনি রিয়াজ কোথায় আছেন- কেউ বলতে পারছেন না। গত বছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নায়ক রিয়াজ লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। কারণ তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য ছিলেন। দলের নানা সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। সেসময় তার অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। দলটির অন্যান্য সংস্কৃতিকর্মীর মতো তিনিও আত্মগোপনে চলে যান।
গত কয়েক মাস ধরে চলচ্চিত্রপাড়া, রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে একটাই প্রশ্ন, ‘নায়ক রিয়াজ এখন কোথায়?’ সহকর্মীদের অনেকে বলছেন, তিনি নাকি পরিবারসহ বিদেশে অবস্থান করছেন। আবার কেউ কেউ বলছেন, রিয়াজ ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় নির্জনতায় গেছেন। তবে এ বিষয়ে রিয়াজ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই নীরবতা আরও বাড়িয়ে দিয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা উদ্বেগ জানাচ্ছেন, আবার অনেকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখছেন, ‘যেখানেই থাকুন, ভালো থাকুন আমাদের প্রিয় নায়ক।’, ‘রিয়াজকে পর্দায় ফিরে দেখতে চাই, আগের মতো হাসতে।’
তিতাসে অস্ত্রসহ ৪ নারী গ্রেপ্তার
৫ দফা দাবিতে প্রতিবন্ধীদের বি/ক্ষো/ভ