লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুবাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর)  বিকাল ৩টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর এলাকার একটি লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম কোহিনূর (২২)। সে উপজেলার চম্পকনগর এলাকার সামসুল হকের মেয়ে। 

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিকালে লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত