মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সাথে নেতাকর্মীদের না আসার নির্দেশ দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশান কার্যালয়ে আগামীকাল রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ভার্চুয়্যালি সাক্ষাৎ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
