নারায়ণগঞ্জে পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে, স্বচ্ছ পানির জিউস পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ। 

সোমবার দুপুরে সিটি করপোরেশনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবি জানিয়ে নাসিকে প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

বক্তারা বলেন, ১৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী জিউস পুকুরটি অবৈধ দখল ও ময়লার ভাগাড়ে পরিণত হয়ে এখন ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে এলাকা ‘ডেঙ্গু রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে। 

স্থানীয়রা জানান, গত কয়েক বছরে অন্তত ২৫ থেকে ৩০ জন বাসিন্দা ও শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এ অবস্থায়, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত