নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের আলোচনা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম

জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে কমনওয়েথলের প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট টিমের একটি প্রতিনিধি দল।

সোমবার রাতে বনানীর হোটেল সেরিনায় এই বৈঠক হয়।

কমও্য়েলথ ইলেক্টোরাল সাপোর্ট ডিপার্টমেন্টের এডভাইজার ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টে চিফ লিনফোর্ড অ্যান্ডুজ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক অংশ নেন।

দেড় ঘন্টা স্থায়ী বৈঠকের আমীর খসরু জানান, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন প্রক্রিয়াসহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কমনওয়েথ প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত