আইফোনের লুকানো ফিচার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম

আইফোনে অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায় থাকে। কিন্তু একবার জানলে ফোন ব্যবহার আরও সহজ হয়ে যায়।

পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট

আইফোনের পেছনে দুবার বা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট নিতে পারবেন। প্রথমে সেটিংস এরপর অ্যাক্সেসিবিলিটি তারপর টাচ এরপরে ব্যাকট্যাপ অপশনে যান। তারপর ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ-এ গিয়ে স্ক্রিনশট সিলেক্ট করুন।

টেক্সট শর্টকাট বানান

প্রতিবার বড় বাক্য লেখার দরকার নেই। ছোট শর্টকাট দিলেই পুরো বাক্য চলে আসবে। যেমন: ‘ও-এম-ডাবলিউ’ লিখলে ‘অন মাই ওয়ে’ হয়ে যাবে। এ ধরনের প্রোগ্রাম সেট করতে প্রথমে সেটিংসে যান। এরপর জেনারেল তারপর কিবোর্ড এরপর টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে যান। প্লাস আইকন চাপুন। বাক্য লিখে শর্টকাট করে সেভ রাখুন। এভাবেই আপনার টেক্সট শর্টকাট তৈরি হয়ে যাবে।

কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু করুন

ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা আর নেই। আইফোন ব্যবহারকারীরা সরাসরি কন্ট্রোল সেন্টার থেকে টাইমার সেট করতে পারেন। ওপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন, এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। এবার আপনার পছন্দমতো সময় সেট করে স্টার্ট বাটন চাপুন।

দরজা কিংবা শিশুর কান্নার শব্দে

    নোটিফিকেশন পাবেন

এই ফিচার চালু করলে আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না বা অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দ শুনতে বেগ পেতে হবে না। আইফোন মনে করিয়ে দেবে কিছু একটা হচ্ছে। আপনাকে পাঠাবে নোটিফিকেশন। ফলে আপনি কখনোই এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস করবেন না। বিশেষ করে যদি আপনার শোনার সমস্যা থাকে, তাহলে এটি আপনাকে আরও সতর্ক রাখবে। বাড়ির ভেতরে বা বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সহজে অবগত থাকা সম্ভব হবে। এর জন্য প্রথমে যেতে হবে সেটিংস। এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপর সাউন্ড রিকগনিশন। এরপর দরকারি শব্দগুলো অন করুন।

রাতে স্ক্রিনের আলো আরও কমান

প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপরও যেতে হবে ‘ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ’। এরপর রিডিউস হোয়াইট পয়েন্ট চালু করুন। নিচের সøাইডার টেনে আলো কমান। তাহলে আপনি আপনার চোখকে রাখতে পারবেন আরও সুরক্ষিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত