‘আমরা রোধে পুড়ি বৃষ্টিতে ভিজি, দেখার কেউ নাই’

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

“আমরা রোধে পুড়ি বৃষ্টিতে ভিজি, আমাদের দেখার কেউ নাই।” কথা গুলো বলেছিলেন ময়মনসিংহের ত্রিশালে বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদীর ব্রিজে ভিক্ষা করা কয়েকজন ভিক্ষুক। এই ব্রিজে ৮-১০ জন ভিক্ষুক রয়েছে। যারা প্রতিনিয়ত এই ব্রিজে বসে বা শুয়ে ভিক্ষা করে। কিন্তু তারা একটি  ছাতার অভাবে রোধে পুড়ে বা বৃষ্টিতে ভিজে। কারণ এমন ভিক্ষুকও রয়েছে তারা বৃষ্টি এলেও বা রোধে পুড়লেও দৌড় দেয়ার মত সামর্থ্য নাই। এখানে ভিক্ষা করে এমন ভিক্ষুকও রয়েছে তাদের দুটি পা নেই। আবার কারো হাতেও সমস্যা। নিরুপায় হয়ে তাদের রোধে পুড়তে বা বৃষ্টিতে ভিজতে হয়। আবার রোধ বা বৃষ্টি থেকে বাঁচতে তারা দলবদ্ধ হয়ে মাথার উপর পলিথিন দিয়ে সামিয়ানা করে ভিক্ষা করে। 

ভিক্ষুক আমিরুল ও খোকা মিয়া ভারাক্রান্ত মনে জানান, “আমরা রোধে পুড়ি বৃষ্টিতে ভিজি, আমাদের দেখার কেউ নাই।” যদি কোন হ্নদয়বান ব্যক্তি বা সংস্থা আমাদের জন্য একটি করে ছাতার ব্যবস্থা করেন তবে আমাদের জন্য খুব ভাল হতো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, ওরা আমার কাছে আসলে পুর্নবাসনের ব্যবস্থা করব। তবে তাদের জন্য ছাতার ব্যবস্থা নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত