আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত রয়েছে। বিকেল ৪টা ২৮ মিনিটে প্রতিনিধিদলটি সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে উপস্থিত হয়।

বৈঠকে আলোচ্যসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও একটি সূত্র জানিয়েছে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে গিয়েছেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বিএনপির সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ নভেম্বর সেখানে যাওয়ার কথা রয়েছে তাদের। তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে তার ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত