রাঙ্গামাটির হরিণায় সুবিধাবঞ্চিতদের পাশে বিজিবি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম

রাঙ্গামাটির হরিণা জোন এলাকার ভূষণছড়া ও বড়হরিণা এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে নগদ টাকা, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেছে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২-বিজিবি)। সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে বিজিবি এই এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করে আসছে। এ ধাপে তিনটি প্রতিষ্ঠান, ১৬ পরিবারের মধ্যে এক লাখ টাকার অনুদান দিয়েছে বিজিবি। ১৬ পরিবারের মধ্যে রয়েছে সাত বাঙালি ও নয়টি আদিবাসী পরিবার।

গতকাল মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে বাঙালি ও উপজাতি পরিবার, ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও অসহায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিনও বিতরণ করা হয়। কয়েকটি পরিবারকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান, দুটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং দুটি ছাগল দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় ছাত্রদের মনোবল উজ্জীবিত করাতে খেলাধুলাসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

অনুদান প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার (রাঙ্গামাটি) কর্নেল আহসান হাবীব পিএসসিজি, লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী (জোন কমান্ডার, হরিণা) ক্যাপ্টেন আসিফুর রহমান, মেডিকেল অফিসার হরিণা, সহকারী পরিচালক মাসুদ রানা, কোয়াটার মাস্টার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত