পার্বতীপুরে শ্বাশুড়িকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে শাশুড়ি (৫৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাল সরদার (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। 

ঘটনা ঘটে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর তেলিপাড়া গ্রামে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ওই ঘটনায় বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ধারা ৯(৪) অনুযায়ী মামলা দায়ের করেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তেলিপাড়া গ্রামের বাড়ি থেকে দুলাল সরদারকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভিকটিমের স্বামী ১০ বছর আগে মারা গেছেন। এরপর থেকে তিনি একমাত্র মেয়ে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় থাকতেন। এক বছর আগে মেয়ের বিয়ে হয়ে গেলে তিনি একাই ছিলেন। 

এ সুযোগে দুলাল সরদার বাড়ির প্রাচীর টপকিয়ে অস্ত্রের মুখে ভিকটিমকে জিম্মি করে বলেন, “তুই আমার বউকে এনে দে, না হলে তোকে ধর্ষণ করবো।” চিৎকার শুনে এলাকার মানুষ এসে পৌঁছালে দুলাল পালিয়ে যায়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ভিকটিম ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি। দুলালের দুই ছেলে রয়েছে। গত ১০ দিন আগে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান।

পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম জানান, দুলাল সরদারকে গ্রেপ্তার করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত