প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলায় নিহত ৪

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে আরও এক মাদক বহনকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় চারজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান মাদকবিরোধী অভিযানে ১২বার হামলা চালালো মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, বুধবার (২৯ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সবশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেন। এক এক্স পোস্টে তিনি বলেন, যুদ্ধ মন্ত্রণালয় আরেক মাদক-পাচারকারী নৌকায় মারাত্মক হামলা চালিয়েছে।

হেগসেথ বলেন, হামলায় একটি চিহ্ণিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত নৌকাটিতে চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তিনি হামলার সঠিক স্থান উল্লেখ করেননি। শুধুমাত্র বলেন, হামলাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ সত্ত্বেও গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।

এর আগে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি কথিক মাদক পাচারকারী নৌকায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় অন্তত ১৪ জন নিহত হন। এ সব হামরায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত