জাতীয় দলের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি আছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পরপর এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার। গত কয়েকদিন ধরে মাহমুদউল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, তীব্র জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। এদিকে জান্নাতুল কাওসার ফেসবুকে হাসপাতালের বিছানার ছবি দিয়ে লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
উল্লেখ্য, গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ। তবে ঘরোয়া ক্রিকেটে তাকে দেখা যায়। গত এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান করেছিলেন। এরপর ইনজুরিতে পড়ে আর ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে ফেরার জন্য তিনি রিহ্যাব করছিলেন।
ধোনির সিনেমা দেখে ভাগ্য বদলে গেল পাকিস্তানি ‘রহস্য স্পিনারের’
ফিরল ফিল হিউজের স্মৃতি; মাথায় বল লেগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মৃত্যু