​জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম

সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আল রাইই গ্রুপের উদ্যোগে জেদ্দার কাছা-ডি ওরা হোটেলের হলরুমে এক আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যোগ দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও ইনভেস্টরবৃন্দ। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারী ও আগ্রহী ব্যবসায়ীদেরকে সৌদি আরবে ব্যবসা স্থাপনে সহযোগিতা প্রদান করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করা।

​সম্মেলনটিতে সৌদি আরব ছাড়াও পাকিস্তান, স্পেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টরবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান এবং বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরে।

​Al Raee Group সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ব্যবসা স্থাপন, লাইসেন্সিং প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করবে মর্মে জানায় । এই আয়োজন সৌদি আরবে বাংলাদেশী ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

​কমার্শিয়াল কাউন্সেলর তাঁর বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "Al Raee Group-এর এই পদক্ষেপ সৌদি আরবে 'বাংলাদেশ ব্র্যান্ডিং' মজবুত করতে এবং বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। এর মাধ্যমে বাংলাদেশী পণ্য ও সেবার বাজার সৌদি আরবে আরও বিস্তৃত হবে।"

​সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সৌদি আরবের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান অপার সুযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে তৈরি পোশাক (RMG), পাট ও পাটজাতপণ্য, ঔষধ শিল্প, তথ্যপ্রযুক্তি (IT) এবং কৃষিভিত্তিক শিল্পে সৌদি বিনিয়োগ আকৃষ্ট করার উপর জোর দেওয়া হয়।

​কমার্শিয়াল কাউন্সেলর প্রবাসে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সৌদি আরবের বিশাল বাজারের চাহিদা অনুযায়ী দেশের পণ্য সৌদি বাজারে সরবরাহ করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও ভূমিকা রাখেন।

বাংলাদেশ ​কনস্যুলেট আশা করে, এই সামিটের মাধ্যমে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশী ব্যবসায়ীরা সৌদি আরবে তাদের ব্যবসার পরিধি বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও দূতাবাস প্রতিনিধি,আলামিন গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহমান, স্কাই গ্লোবাল কন্ট্রাকটিং কোম্পানির চেয়ারম্যান আব্দুল মান্নান, উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত