নেত্রকোনা ময়মনসিংহ সড়কের নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত আরও তিন যাত্রী।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পুর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রী নিয়ে আসা ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হয়েছেন।
এসময় আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা এসে একজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মরদেহ দুটো উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার সত্যতা নিশ্চিত করে জানান, চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিলেন।
ফরিদপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ