ঈশ্বরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ মো. ভুলু মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে গ্রেপ্তার ভুলু মিয়াকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। ভুলুর বাড়ি উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের স্টেশন রোডে। তিনি ওই গ্রামের প্রয়াত আলী নেওয়াজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আঠারোবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের স্টেশন রোডেরএকটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার ওপরে ভুলু মিয়াসহ কয়েকজন চোলাইমদ ক্রয়বিক্রয়কালে ভুলুকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ১০ লিটার চোলাইমদ মদ জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়বিক্রয়কালে ভুলুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযাণ অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত