স্পন্ডালাইটিস হলো মেরুদন্ডের আর্থ্রাইটিস বা বাত, যাতে কশেরুকায়) এবং মেরুদ- ও শ্রোণিচক্রের মাঝের সন্ধিতে প্রদাহের সৃষ্টি হয় এবং মেরুদ-ের নিকটবর্তী রগ ও লিগ্যামেন্ট বা সন্ধিবন্ধনীতেও ব্যথা হয়।
স্পন্ডিলাইটিস কয়েক প্রকার হয়।
সার্ভিকাল স্পন্ডিলাইটিস : ঘাড়ের ব্যথা, যা সার্ভিকালকে প্রভাবিত করে তাকে সার্ভিকাল স্পন্ডিলাইটিস বলা হয়ে থাকে। এই ব্যথা ঘাড় থেকে শুরু করে কাঁধে, কলার বনে এবং কাঁধ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে ঘাড় ঘোরাতে সমস্যা হয় এবং দুর্বল মাংসপেশির কারণে নড়াচড়া করতে সমস্যা হয়।
লাম্বার স্পন্ডিলাইটিস : এই স্পন্ডিলাইটিসে কোমরের শিরদাঁড়ার নিচের অংশে থেকে ব্যথা হয়। অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস (Ankylosing Spondzlitis). জয়েন্ট সংলগ্ন এলাকায় ব্যথা হয়। অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস (অঝ) সম্পর্কে একটু জানা প্রয়োজন।
এ রোগ হলো এক ধরনের প্রদাহজনক আর্থ্রাইটিস (Arthritis), যা প্রধানত মেরুদন্ড এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টকে (Sacroiliac Joints) প্রভাবিত করে। মেরুদন্ড- যেখানে শ্রোণির (চবষারং) সঙ্গে যুক্ত হয়, তাকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলে। ফলে পিঠের নিচে, নিতম্ব এবং শ্রোণিতে ব্যথাই প্রাথমিক উপসর্গ।
‘অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এমন একটি অবস্থা, যেখানে মেরুদন্ডের হাড়গুলো একে অপরের সঙ্গে মিশে যায়। এ জন্য পিঠে ব্যথা শুরু হয়। কিন্তু এটিকে সাধারণ পিঠে ব্যথা বলে ভুল করলে রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায়। রোগীর অবস্থা খারাপ হতে পারে। দৈনন্দিন কাজকর্মে বাধা তৈরি হয়।
অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিসের সঙ্গে শারীরিক প্রদাহের সম্পর্ক
অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এক ধরনের প্রদাহ সৃষ্টিকারী রোগ. মেরুদ-ের হাড়ের জোড়ে দীর্ঘস্থায়ী প্রদাহের ফলে অঝ হতে পারে। দীর্ঘদিন চলাফেরার অভ্যাস না থাকলে বা তেমনভাবে শরীরচর্চা না হলে ব্যথা হয়। ধীরে ধীরে তাই মেরুদ-ের জয়েন্টগুলোতে রোগের বৃদ্ধি করে।
সময়ের সঙ্গে সঙ্গে মেরুদন্ডের হাড়গুলোর একসঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু মানুষের ক্ষেত্রে জয়েন্টে প্রদাহ, হাড়ের ক্ষয় বা হাড় ঘন হওয়ার লক্ষণ দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে মেরুদন্ডের হাড়ের চাকতিগুলো লিগামেন্টের শরীরের টিস্যুতে ক্যালসিয়াম লবণ জমা হওয়ার জন্য একত্রিত হয়ে যেতে পারে। পরবর্তীকালে রোগীর ‘Bamboo Spine’ দেখা দিতে পারে। ফলে রোগী চলাচল শক্তি হারিয়ে ফেলতে পারেন।
সাধারণত স্পন্ডিলাইটিসের লক্ষণ
কাঁধ এবং ঘাড়ে ব্যথা হওয়া এবং তা শক্ত হয়ে যাওয়া।
যদি আপনার স্পাইনাল কর্ড চেপে যায়, তবে ব্লাডার বা বোলের ওপর নিয়ন্ত্রণের অবসান ঘটতে পারে।
এই রোগ হাতের আঙুল থেকে শুরু করে মাথা অবধি হতে পারে। অনেক ক্ষেত্রে হাতের হাতের আঙুলগুলো অবশ হয়ে যেতে পারে।
কাঁধ এবং কোমরের নিচের অংশ থেকে শুরু করে, পায়ের ওপরের অংশে দুর্বলতা দেখা দেয় এবং ওই অংশগুলো শক্ত হয়ে যায়।
কখনো কখনো বুকে ব্যথা হয় এবং মাংসপেশিতে সমস্যা দেখা দেয়।
স্পন্ডিলাইটিসের ব্যথা ঘাড়, কাঁধ থেকে শুরু করে মাথা, হাতের নিচে অংশ এবং পিঠের ওপরের অংশ পর্যন্ত পৌঁছে যায়।
কেন হয়
খাদ্যের পুষ্টির অভাব,
ক্যালসিয়াম, ভিটামিনের অভাব হওয়ার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে যেটা স্পন্ডিলাইটিস হবার অন্যতম কারণ।
ভুল পদ্ধতিতে দাঁড়িয়ে থাকালে বা বসলে আপনি স্পন্ডিলাইটিস সমস্যার শিকার হতে পারেন।
বয়স বাড়াও স্পন্ডিলাইটিসের কারণ।
বয়স বাড়ার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে, যা স্পন্ডিলাইটিস একটি কারণ।
অলসতার সঙ্গে জীবন কাটালে বা
ভুল খাদ্যাভ্যাসে স্পন্ডিলাইটিস সমস্যা হতে পারে।
