ভোলা শহরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুই পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল এগারোটার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা বিজেপির উদ্যোগে একটি মিছিল বের হয়।
মিছিল শেষে তারা কার্যালয়ে সমাবেশ শুরু করে। একই সময়ে জেলা বিএনপির নেতাকর্মীরাও কাছাকাছি স্থানে মিছিল করে।
পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার পর সংঘর্ষে রূপ নেয়। এতে সাংবাদিকসহ বহু মানুষ আহত হন।
সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
মতামত দিতে ঐকমত্য কমিশন গঠন করা হয়নি: আমীর খসরু