নভেম্বরেই আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৮ নভেম্বরেই ঢাকার মঞ্চ কাঁপাতে বাংলাদেশে আসছে উপমহাদেশের জনপ্রিয় ‘জাল দ্য ব্যান্ড’। বছরের সেরা জমজমাট ওপেন-এয়ার মিউজিক্যাল ইভেন্ট ‘সাউন্ড অব সোল’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ এরিনা’ প্রাঙ্গণে।  কনসার্টে জালের সঙ্গেমঞ্চ মাতাবে দেশের রক সংগীতের অগ্রপথিক ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ। 

আয়োজকরা জানিয়েছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় এবং সংগীতের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ এবং লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার ছোঁয়া পাবেন। দীর্ঘ এক বছর বিরতির পর, সংগীতপ্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের এই কনসার্টের আয়োজনের মূল দায়িত্বে রয়েছে ‘স্টেইজ কো’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত