কেপপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংকের জনপ্রিয় শিল্পী লিসা। বিশ্বজুড়ে দলীয়ভাবে অনেক কনসার্ট করলেও এবার লাস ভেগাসে করতে যাচ্ছেন তার প্রথম রেসিডেন্সি কনসার্ট ‘ভিভা লা লিসা’। এটি শুধু তার প্রথম সলো শো নয়, বরং তিনি প্রথম কে পপ শিল্পী যিনি এই ধরনের শো করছেন।
এবার ব্ল্যাকপিঙ্কের লিসা ঘোষণা করেছেন তার প্রথম লাসভেগাস রেসিডেন্সি কনসার্ট হতে যাচ্ছে । লাসভেগাস রেসিডেন্সি কনসার্ট হলো এমন এক বিশেষ ধরনের শো যেখানে কোনো শিল্প একই ভেন্যুতে দীর্ঘ সময় ধরে নিয়মিত পারফর্ম করেন। লিসার এই সোলো শোয়ের নাম ‘ভিভা লা লিসা’। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সিজাস প্যালেসের কোলোস্ট্রামে। কনসার্টটিতে লাইভ পারফরম্যান্স সিরিজ যেখানে লিসা তার সোলো অ্যালবাম অল্টার ইগো নতুন এপিসোডের ডেডলাইন এবং ব্ল্যাকপিঙ্কের বিগত ট্যুরের হিট গানগুলো মিশিয়ে মঞ্চে উপস্থাপন করবেন। এটি কেবল গানের আনন্দ নয়, বরং লিসার মঞ্চের উপস্থিতি নাচ এবং ভিজুয়াল শো অভিজ্ঞতাও দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন।
এ কনসার্টটি লিসার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি তার প্রথম সোলো রেসিডেন্সি শো এবং একই সঙ্গে তিনি প্রথম কেপপ শিল্পী হিসেবে লাসভেগাসে এই শো করার সুযোগ পাচ্ছেন। এটি লিসার আন্তর্জাতিক খ্যাতি আরও বাড়িয়ে দেবে এবং তার সংগীত ও পারফরম্যান্স বিশ্ব জুড়ে ফ্যানদের সামনে তুলে ধরবে।
লিসার এই শোয়ের টিকিট প্রিসেল শুরু হবে আগামী ২২ এপ্রিল থেকে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। সব ঠিক থাকলে আগামী ১৩, ১৪ ও ২৭, ২৮ নভেম্বর লাসভেগাসে পারফর্ম করবেন তিনি।
