দ্বিতীয়বার ঢাকা মাতাবে ‘কাভিশ’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার ঢাকায় এসে দর্শক মাতিয়ে যায় পাকিস্তানি ব্যান্ড দল কাভিশ। ওই সময় রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস : কাভিশ লাইভ ইন কনসার্ট’ শীর্ষক একটি কনসার্টে পারফর্ম করে তারা। বছর ঘুরতে না ঘুরতেই আবার ঢাকা মাতাতে আসছে দলটি। আগামী ৫ ডিসেম্বর ‘ওয়েবফেস্ট-ফিল দ্য উইন্টার’-এ পারফর্ম করবে কাভিশ। রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্টসাইডে হবে কনসার্টটি। 

বিষয়টি ইনিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েব কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানায়, ইতিমধ্যে কাভিশ ব্যান্ডের সঙ্গে তাদের কথা চূড়ান্ত হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে সাজানো হয়েছে কনসার্টটি। তারা আরও জানিয়েছে, কাভিশের সঙ্গে কনসার্টে পারফম করবে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। 

এক ফেসবুক পোস্টে আয়োজক প্রাইমওয়েব কমিউনিকেশন্স লিখেছে, ‘কিছু গান কখনও ম্লান হয় না, আমাদের সঙ্গে বাঁচে। সুর কীভাবে আত্মাকে স্পর্শ করে সেটা মনে করিয়ে দিতে ৫ ডিসেম্বর ঢাকায় ফিরছে কাভিশ। সঙ্গে থাকছে শিরোনামহীন ও মেঘদল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত