শুধু ভারতেই নয়, বাংলাদেশের গানপ্রেমীদের কাছেও সংগীতশিল্পী অনুভ জৈন ব্যাপক জনপ্রিয়। অনুভ জৈনের গান মানেই তরুণ প্রজন্মের কাছে এক ধরণের উন্মাদনা, উচ্ছ্বাস ও আবেগের জায়গা। আর এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর। দ্বিতীয়বারের মত বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। আগামী ১২ ডিসেম্বরে এক কনসার্টে গাইবেন তিনি। ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস অনুভ জৈনের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম বলেন, ১০০ ফিটের কোর্টসাইড মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে কনসার্ট। কনসার্টটি আয়োজন করছে হাইপ নেশন। টিকেটিং পার্টনার হিসেবে রয়েছে ‘টিকেট টুমরো’।
অনুভ জৈন ২০২৩ সালে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিলেন ‘লেটস ভাইভ ঢাকা কনসার্টে’। ভিন্ন ধারার গান দিয়েই সংগীতপ্রেমীদের কাছে এক বিশেষ জায়গা পেয়েছেন এই গায়ক। ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
তিনি পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘বারিশেইন’ গানের মাধ্যমে। এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘তুম মেরি হো’, ‘হুসন’।
গিনেস বুকে পুলক মুচ্ছলের নাম
চোরা রাস্তা দিয়ে দেশে আসার স্বপ্ন দেখছে আ. লীগ: রিজভী