বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধীরা শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরা বিরোধিতায় লিপ্ত হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারে।
আজ শনিবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একডালা শুভেচ্ছা ফার্মের মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, একটি দল সুকৌশলে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে, তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে দেশে ও পাশের দেশে বসে নানা জন নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিত্বে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপিকে এককভাবে ক্ষমতায় নেওয়ার জন্য এখন থেকেই বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর অবৈধভাবে জাতির ঘাড়ে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, গুম, হত্যা, নির্যাতন, লুটপাট ও দেশ বিরোধী কর্মকাণ্ড সর্ম্পকে সকলকে মনে করিয়ে দিতে হবে। বিনা ভোটে তিন তিনবার আওয়ামী লীগের ক্ষমতা দখলের কালো অধ্যায় আমাদের ভুলে গেলে চলবে না।
তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দীন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাব্বাসুম রাত্রি এবং জুরান সুবাহ রোদেলা প্রমুখ।
কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর পুকুরে ভেসে উঠল শিশু আদিবা
সোনাগাজীতে প্রতিবন্ধিcj ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার