মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দলের তৃণমূলের সঙ্গে সমন্বয় বৃদ্ধির জন্য একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কৌশলগত পরিকল্পনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে।
সাত টিম ও টিম প্রধানের নামগুলো হলো মুখপাত্র: ড. মাহদী আমিন; প্রেস: ড. সালেহ শিবলী; টিভি ও রেডিও: ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক: ড. জিয়াউদ্দিন হায়দার; অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান; কনটেন্ট জেনারেশন: ড. সাইমুম পারভেজ ; রিসার্চ ও মনিটরিং: রেহান আসাদ।
গণরায়ের ওপর দলীয় রায় প্রাধান্য পেতে পারে না: সারোয়ার তুষার
ঝিনাইদহে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, পুলিশ মোতায়েন