‘ডিমেনশিয়া অ্যাওয়ারনেস ইন বাংলাদেশের’ নেতৃবৃন্দরা প্রবীণদের নিয়ে উপমহাদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ রিটায়ারমেন্ট হোমস এন্ড হসপিটালের’ এর ডিমেনশিয়া কেয়ার সেন্টার ভিজিট করেছেন।
ডিমেনশিয়া নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একসাথে কাজ করা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
গড় আয়ু বৃদ্ধি কারণে দিনে দিনে ডিমেনশিয়া আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে চলছে। এই রোগটি সম্পর্কে মানুষকে জানানো এবং কিভাবে সেবার মান বাড়ানো যায় এটাই ছিল আলোচনার বিষয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার প্রফেসর. ড. সরদার এ নাঈম এবং তার সহধর্মিণী প্রফেসর. ড. আশা ইসলাম নাঈম। উপ-পরিচালক ড. মহসিন কবির লিমন। ডিমেনশিয়া এওয়ারনেস ইন বাংলাদেশ এর প্রধাননির্বাহী ফাতেমা আক্তার, ফেরদৌসী বেগম গিতালী।
