খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত, আহত ১

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:২৬ পিএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক (৫৫) নামের এক বিএনপি কর্মী নিহত ও মামুন শেখ (৪৫) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয়ে কার্যালয়ে এ বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মামুন শেখ স্থানীয় খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক নিহত ও বিএনপি নেতা মামুন শেখের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানয়, রবিবার রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয়ে নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময়ে দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি করে। প্রথম গুলি মিসিং হয়ে মামুন শেখের পাশে থাকা এমদাদুল হকের শরীরে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর সন্ত্রাসীদের গুলিতে মামুন শেখ গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে দলীয় নেতাকর্মী ও স্বজনরা আহত মামুনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নগরীর খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ো হয়েছে। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। একজন নিহত হওয়োর খবর পেয়েছি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, গুলিতে নিহত এমদাদুল হক একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এ হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তাদের তথ্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত