বিদায়ের দিনে শিক্ষিকাকে ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

টানা ৩৫ বছর শিক্ষকতা শেষে অবসরে যাওয়া সহকারী সেই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে রাজকীয়ভাবে। নিজ প্রতিষ্ঠান থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পৌঁছে দেওয়া হয় বাড়ি। আর এমন আয়োজনে আরেবগাপ্লুত শিক্ষকসহ এলাকাবাসী।

আজ সোমবার নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় রাজুর বাজার কলেজিয়েট স্কুলে এমন আয়োজন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এতে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশের।

বিদ্যাপীঠের সহাকারী শিক্ষক মাহমুদা বেগমকে শিক্ষক গভনিং বডি ও শিক্ষার্থীরা সংবর্ধনা দিয়ে আনুষ্ঠানিকভাবে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে সামনে পিছনে মোটরসাইকেল বহর নিয়ে শহর প্রদক্ষিণ করে চকপাড়া শিক্ষকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। একই দিনে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক মো. ওয়ারেছ আলীকেও দেওয়া হয় একই ভাবে সংবর্ধনা। ঘোড়ার গাড়িতে পৌঁছে দেওয়া হয় বাড়ি। অবসরে যাওয়া শিক্ষককে বিদায়ী সংবর্ধনায় রাজকীয় আয়োজন করেছে রাজুর বাজার কলেজিয়েট স্কুল।

এদিকে এমন সংবর্ধনা পেয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক মাহমুদা বেগমও আবেগে আপ্লুত। সোমবার নেত্রকোনা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলের মাঠে এমন আয়োজনে উৎফুল্লশিক্ষার্থীরাও। এমন আয়োজনে সহকর্মী ও শিক্ষকরাও বেশ উৎফুল। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দুপুর থেকে শিক্ষকের সন্মানে মানপত্র পাঠ, ক্রেস্ট প্রদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়। হয় আলোচনা সভাও।

এতে গভর্নিং বডির সভাপতি ফাহিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্য্যমিক অধিদপ্তরের জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ, স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও প্রতিষ্ঠাকালীন জমিদাতাগণ। আর নেত্রকোনা শহরে এই প্রথম ঘোড়ার গাড়িতে চড়িয়ে অবসরে যাওয়া শিক্ষকের বাড়ি পৌঁছে দেওয়াকে ইতিবাচক দেখেছেন জেলা শিক্ষা কর্মকর্তাও। শিক্ষকদের এমন সন্মান প্রদর্শনে ভবিষ্যতে গুণী শিক্ষক বাড়বে বলেও তিনি মনে করেন।

এদিকে শিক্ষার্থী এবং অভিবাবকরাও মনে করেন শিক্ষকদের প্রকৃত সন্মান দেওয়া উচিত। কারণ বাবা-মায়ের পরে চরিত্র গঠনে শিক্ষকরাই বড় ভূমিকা রাখেন। সেজন্য শিক্ষকদেরও আদর্শ শিক্ষক হিসেবে সমাজে শিক্ষা বিস্তার করে যেতে হবে বলেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত