বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ১৪তম স্থানে উঠে এসেছে ঢাকা। ৯৪ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান‘মাঝারি’হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ৮টা ১৭ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী,৩৭০ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা ও দিল্লি, উগান্ডা কাম্পালা শহর, পাকিস্তানের করাচি, ভিয়েতনামের হো চি মিন সিটি যথাক্রমে ২৪৯, ২৩৭, ১৬১, ১৩৫ ও ১৩২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
