বরগুনার আমতলীতে একটি ক্লিনিকে টাকা ছাড়া মিলছে না ঔষধ ও অসদাচরণ করার অভিযোগ উঠেছে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোসা. রিমা আক্তারের বিরুদ্ধে।
উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিউিনিটি ক্লিনিকে সিএইচসিপি রিমা আক্তারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে খারাপ আচরণ হুমকি-ধামকি ও টাকা নিয়ে ঔষধ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. কুদ্দুস আকন আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর মঙ্গলবার (৪ নভেম্বর) একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২ নভেম্বরে মো. কুদ্দুস আকন তার এলার্জি জ্বর ও কাশির জন্য ঔষধ আনতে গেলে সরকারী বিধি মোতাবেক ৫ টাকা নেওয়ার বিধান থাকলেও তাকে ১০০ টাকা না দিলে ঔষধ দিবেনা বলে জানিয়ে দেয়।
ভুক্তভোগি কুদ্দুস আকন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় অভিযুক্ত সিএইচপি রিমা আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আবারও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
‘কিং’ সিনেমায় শাহরুখের চরিত্র কেমন?