‘কিং’ সিনেমায় শাহরুখের চরিত্র কেমন?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

বহুল প্রত্যাশিত নির্মাণাধীন ‘কিং’ সিনেমায় কেমন চরিত্রে দেখা যাবে বলিউড তারকা শাহরুখ খানকে। সিনেমার ঘোষণার পর থেকেই সেই কৌতূহল তুঙ্গে। এবার ষাটে পা রেখে নিজেই সেই কৌতূহলের পারদ চড়ালেন হালকা ইঙ্গিত দিয়ে। শাহরুখ বলছেন, ‘কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে ।তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?’ 

কানাঘুষা চলছে, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত