রূপগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কাররবারি কথিত সাংবাদিক আলামিনের ভাই মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাকে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত, মোরশেদ মুড়াপাড়া ইউনিয়নের বনিয়াদি এলাকার জয়নালের ছেলে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মোরশেদ উপজেলা বানিয়াদীসহ আশে পাশের এলাকায় ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। এমনকি তার বিক্রির একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ২০ পিস ইয়াবাসহ রূপগঞ্জের শীর্ষ মাদক কারবারি মোরশেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  পরে মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত