নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপ্রেসেন্টেশন অব পিপল অর্ডার,১৯৭২ (পিও নং. ১৫৫) এর পরিচ্ছেদ ৬-এ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেলেন।
এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকিলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানো অনুরোধ জানানো হয়েছে।
নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল