টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল মুখি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেন। আহতদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। খালেদা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত